খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
পটিয়ার প্রতিটি জনপদে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এ উদ্যাগ নিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মোহাম্মদ ফরিদুল আলম।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে লাখেরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জামায়াতে ইসলামী ৪ নম্বর কোলাগাঁও ইউনিয়নের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মোহাম্মদ ফরিদুল আলম ক্যাম্পের উদ্বোধন করেন।
ক্যাম্পে হৃৎরোগ, মেডিসিন, প্রসূতি ও স্ত্রীরোগ, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন কালারপোল সাংগঠনিক থানার নায়েবে আমির মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারপোল সাংগঠনিক থানার আমির এস. এম. নাছির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী বক্তব্যে ডা. ফরিদুল আলম বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। পটিয়ার প্রতিটি জনপদে এ সেবা পৌঁছে দিতে চাই। পাশাপাশি প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও যুগোপযোগী সেবা নিশ্চিত করতে কাজ করবো।
খখ/মো মি


