খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দুইযুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বন্দর থানার ইশান মিস্ত্রিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তার দুইজন হলেন—নোয়াখালী জেলার নূর ইসলামের ছেলে মো. বাদশা (৩০) এবং ঝালকাঠি জেলার আবুল হাওলাদারের ছেলে মো. নাঈম (২০)। বর্তমানে তারা দুজনেই বন্দর থানা এলাকায় বসবাস করেন।
ওসি আফতাব উদ্দিন বলেন, তারা একটি এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতি প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খখ/মো মি


