কক্সবাজারের মহেশখালীতে চাচাতো ভাইদের হাতে জেঠাতো ভাই খুন

thai foods

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে চাচাতো ভাইদের হাতে জেঠাতো ভাই খুন হয়েছেন।

thai foods

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাট গ্রামের কচুতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শামসুল আলম (৫১)। তিনি মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাট গ্রামের কচুতলার আহমদ মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শামসুল আলমের সঙ্গে তার চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় এ বিরোধ আরও তীব্র হয়। এক পর্যায়ে চাচাতো ভাই ইয়াকুব নবী, আবদুন্নবী ও টিটুর নেতৃত্বে ধারালো দা দিয়ে শামসুল আলমের ওপর হামলা চালানো হয়। এতে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়।

উদ্ধার করে আহত শামসুল আলমকে দ্রুত মাতারবাড়ি ডিজিটাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক। তিনি জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।

খখ/মো মি

আগে“জিন তাড়াতে এসে মেয়েকে ধর্ষণের চেষ্টা, দেখে ফেলায় মা-মেয়েকে হত্যা”-পুলিশ সুপার
পরেচিটাগাং চেম্বারের নতুন প্রশাসক নুরুল্লাহ নূরী