চিটাগাং চেম্বারের নতুন প্রশাসক নুরুল্লাহ নূরী

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নুরুল্লাহ নূরী। 

thai foods

সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী বর্তমান প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার দায়িত্বের মেয়াদ এক বছর পূর্ণ হয়েছে। এ কারণে সরকারের অনুমোদনক্রমে নুরুল্লাহ নূরীকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি ৯ সেপ্টেম্বর (আজ) থেকেদায়িত্বপালনশুরুকরবেনএবংচলমাননির্বাচনকার্যক্রমসম্পন্ননাহওয়াপর্যন্তদায়িত্বেথাকবেন।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের দায়িত্ব নেন তৎকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। প্রশাসক দায়িত্ব গ্রহণের ১১ মাস পর গত ১১ আগস্ট চট্টগ্রাম চেম্বারের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ নভেম্বর চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে চেম্বারের নির্বাচন।

তফসিল অনুযায়ী, গতকাল রোববার প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচনী বোর্ড। ১৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। ফরম বিক্রি হবে ১৪ থেকে ২০ সেপ্টেম্বর। জমাদানের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর প্রাথমিক ও ৫ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

খখ/মো মি

আগেকক্সবাজারের মহেশখালীতে চাচাতো ভাইদের হাতে জেঠাতো ভাই খুন
পরেবিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ