সম্পাদক পরিষদের নব নির্বাচিত কমিটি: সভাপতি নুরুল কবীর ও সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ

Oplus_131072
thai foods

খাসখবর গণমাধ্যম ডেস্ক: বাংলাদেশের সংবাদপত্র সম্পাদকদের জাতীয় সংগঠন  সম্পাদক পরিষদের নতুন নির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নিউ এইজের সম্পাদক নুরুল কবীর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

thai foods

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে সম্পাদক পরিষদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতি মাহফুজ আনামের সভাপতিত্বে এই নির্বাচন সম্পন্ন হয়।

সভায় বর্তমান নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, নিউ এইজের সম্পাদক নুরুল কবীর, দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন এবং করতোয়ার সম্পাদক মো. মোজ্জাম্মেল হক।

অনলাইনে সভায় যুক্ত ছিলেন দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. এম রমিজউদ্দিন চৌধুরী এবং সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ।

নবযুক্ত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আবু তাহের এবং ডেইলি সানের সম্পাদক মো. রেজাউল করিম লোটাস।

পরিষদের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত কমিটির মেয়াদ আগামী দুই বছর। নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন—সহসভাপতি দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, সহকারী সাধারণ সম্পাদক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ, নির্বাহী সদস্য দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, করতোয়া সম্পাদক মো. মোজ্জাম্মেল হক, দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন।

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পাদক পরিষদের কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন।

নবনির্বাচিত সভাপতি নিউ এইজের সম্পাদক নুরুল কবীর বলেন, নতুন কমিটি মুক্ত, নিরাপদ ও প্রভাবমুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করবে এবং সম্পাদক পরিষদকে আরও সাফল্যের সঙ্গে এগিয়ে নেবে।

সমাপনী বক্তব্যে বর্তমান সভাপতি দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, নতুন নেতৃত্বের অধীনে সম্পাদক পরিষদ মুক্ত, দায়িত্বশীল ও নিরাপদ সাংবাদিকতা নিশ্চিত করতে আরও দৃঢ়ভাবে কাজ করবে। তিনি বলেন, সম্পাদকদের প্রভাবমুক্ত থেকে দেশের গণমাধ্যমকে এগিয়ে নিতে এডিটোরিয়াল ইনস্টিটিউটকে আরও কার্যকরভাবে পরিচালনার উদ্যোগ নিতে হবে।

খখ/মো মি

আগে“ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট”-প্রধান উপদেষ্টা
পরে“আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না”-ড. মুহাম্মদ ইউনূস