চট্টগ্রামের পটিয়া থানার নতুন ওসি জিয়াউল হক 

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার পটিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে কক্সবাজার জেলার উখিয়া থানার ওসি জিয়াউল হককে। 

thai foods

গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে  চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানায় বদলি করা   হলেও পরবর্তীতে পটিয়া থানায় পদায়ন করা হয়।

একই সাথে পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামানকে কুমিল্লা জেলার লালমাই  থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) ওসি জিয়াউল হক চট্টগ্রাম জেলার পটিয়া থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

ওসি জিয়াউল হককে বরণ করা হচ্ছে 

জুলাই বিপ্লবের পর চলতি বছরে (২০২৫ সাল)  কক্সবাজার জেলার উখিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে প্রথমবারের মতো ইন্সপেক্টর জিয়াউল হক দায়িত্বভার গ্রহণ করেন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

গাজীপুর জেলার কৃতি সন্তান পটিয়া থানার নতুন ওসি জিয়াউল হক পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রাম জেলাসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে কর্মরত অবস্থায় একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। উখিয়া থানার ওসি হিসাবে পদায়নের পূর্বে তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার ওসি (তদন্ত) হিসাবে দায়িত্ব পালন করেন।

নতুন ওসি জিয়াউল হক পটিয়া থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

খখ/মো মি

আগেকুমিল্লার লালমাই থানার নতুন ওসি মো. নুরুজ্জামান  
পরেকুমিল্লার দাউদকান্দি থানার নতুন ওসি আবদুল হালিম