খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার ওসি মো. আবদুল হালিমকে।
গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় পদায়ন করা হয়।

একই সাথে দাউদকান্দি থানার ওসি জুনায়েত চৌধুরীকে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।
গত সোমবার (৮ ডিসেম্বর) ওসি মো. আবদুল হালিম কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।
জুলাই বিপ্লবের পর গত বছরের (২০২৪ সাল) ১৬ সেপ্টেম্বর (সোমবার) চাঁদপুর জেলার কচুয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে প্রথমবারের মতো ইন্সপেক্টর মো. আবদুল হালিম দায়িত্বভার গ্রহণ করেন। একটানা প্রায় ১ বছর তিনি সুনামের সাথে কচুয়া থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন। চলতি বছর (২০২৫ সাল) ওসি আবদুল হালিমকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসাবে পদায়ন করা হয়।
চাঁদপুর জেলার কচুয়া থানা ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় দায়িত্ব পালন কালে ওসি আবদুল হালিম অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখেন।
এসময় জেলা পুলিশ সুপারদের সার্বিক দিকনির্দেশনায় চাঁদপুর জেলার কচুয়া থানা ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে চোর-ডাকাত, অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতাসহ নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, মাদক উদ্ধারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি আবদুল হালিম একাধিকবার পুরস্কৃত হন।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কৃতি সন্তান দাউদকান্দি থানার নতুন ওসি আবদুল হালিম পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে সিএমপি, চট্টগ্রাম, চাঁদপুর ও কুমিল্লা জেলাসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
নতুন ওসি আবদুল হালিম দাউদকান্দি থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
খখ/মো মি


