ওসমান হাদিকে গুলি করার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেফতার

Oplus_131072
thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে সেটির মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

thai foods

রোববার (১৪ ডিসেম্বর) সকালে তাকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। এছাড়া, মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Oplus_131072

র‌্যাব আরও জানায়, মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গ্রেফতার হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাগঞ্জ। হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

‎তবে, হাদির ওপর গুলির ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, হাদীর পরিবারের অপেক্ষায় আছেন তারা। হাদীর পরিবার এসে যে কোনো সময় মামলা করতে পারে।

এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ জানান, হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. হান্নান বলে র‌্যাব-২ এর তরফে বলা হয়েছে। আমরা মোটরসাইকেলের মালিককে আমাদের হেফাজতে রেখেছি।

‎এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) ওসমান হাদির ওপর হামলাকারীদের একজনকে শনাক্ত করে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে সবশেষ তথ্যে জানা গেছে, তিনি অ্যাসিস্ট্যান্ট ভেন্টিলেশনে আছেন। মেশিনের সাপোর্টে শ্বাস নিচ্ছেন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও দলের প্রার্থী ডা. মাহমুদা মিতু এ তথ্য জানিয়েছেন।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অনুসরণ করে। এক পর্যায়ে তাকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে তার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে। পরে তারা পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। তার অবস্থা সংকটাপন্ন।

ওসমান হাদিকে গুলি করার এই ঘটনার পর থেকেই সারাদেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত আছে।

খখ/মো মি

আগেশহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
পরেফেনী সদর মডেল থানার নতুন ওসি ফৌজুল আজিম