খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: ফেনী জেলার ফেনী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিমকে।
গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে ফেনী সদর মডেল থানায় পদায়ন করা হয়।
একই সাথে ফেনী সদর মডেল থানার ওসি মো. সামসুজ্জামানকে নোয়াখালী জেলার ভাসানচর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।
গত শনিবার (৭ ডিসেম্বর) ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ফেনী সদর মডেল থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।
জুলাই বিপ্লবের পর গত বছরের সেপ্টেম্বর মাসে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে প্রথমবারের মতো ইন্সপেক্টর গাজী মুহাম্মদ ফৌজুল আজিম দায়িত্বভার গ্রহণ করেন। একটানা ১ বছর ৩ মাসের অধিক সময় তিনি সুনামের সাথে কোম্পানিগঞ্জ থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।
কোম্পানিগঞ্জ থানায় যোগদানের পর ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সাফল্যজনক কর্মকাণ্ডের জন্য নোয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় কোম্পানিগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতা, নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম পুরস্কৃত হন।
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কৃতি সন্তান ফেনী সদর থানার নতুন ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে সিএমপি, চট্টগ্রাম রেঞ্জের কক্সবাজার, নোয়াখালী, ফেনী জেলা ও পিবিআইতে কর্মরত থেকে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
নতুন ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ফেনী জেলার ফেনী সদর থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
খখ/মো মি


