কক্সবাজারের টেকনাফ থানার নতুন ওসি সাইফুল ইসলাম 

thai foods

খাসখবর প্রতিবেদক, বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজার জেলার টেকনাফ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলামকে। 

thai foods

গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে টেকনাফ থানায় পদায়ন করা হয়।

চট্টগ্রাম জেলা এসপি নাজির আহমেদ খানের কাছ থেকে বিদায়ী স্মারক গ্রহণ করছেন ওসি সাইফুল ইসলাম 

একই সাথে টেকনাফ থানার ওসি আবু জায়েদ মো. নাজমুর নুরকে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ  থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) ওসি মো. সাইফুল ইসলাম টেকনাফ থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

জুলাই বিপ্লবের পর গত বছরের ৩০ সেপ্টেম্বর (সোমবার) প্রথমবারের মতো চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেন। একটানা ১ বছর ৩ মাসের অধিক সময় তিনি সুনামের সাথে বাঁশখালী থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।

কক্সবাজার জেলার ৯ থানার অফিসার ইনচার্জ (ওসি) গণ

বাঁশখালী থানায় যোগদানের পর ওসি মো. সাইফুল ইসলাম নিজ কর্মদক্ষতায় একাধিকবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় বাঁশখালী থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতা, নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ নানাবিধ  কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি মো. সাইফুল ইসলামকে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত করা হয়।

কুমিল্লা জেলার লালমাই উপজেলার কৃতি সন্তান কক্সবাজার জেলার টেকনাফ থানার নতুন ওসি মো. সাইফুল ইসলাম পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার জেলাসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ইতিমধ্যে তিনি নোয়াখালী ও চট্টগ্রাম জেলার গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্ব পালন করেন।

নতুন ওসি মো. সাইফুল ইসলাম কক্সবাজার জেলার টেকনাফ থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

খখ/মো মি

আগেকক্সবাজারের মহেশখালী থানার নতুন ওসি মজিবুর রহমান 
পরে“আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে”-প্রধান উপদেষ্টা