খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিমকে।
গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে ব্রাহ্মণপাড়া থানায় পদায়ন করা হয়।
একই সাথে ব্রাহ্মণপাড়া থানার ওসি সাজেদুল ইসলামকে চট্টগ্রাম জেলার রাউজান থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।
গত সোমবার (৮ ডিসেম্বর) ওসি সাব্বির মোহাম্মদ সেলিম ব্রাহ্মণপাড়া থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

জুলাই বিপ্লবের পর গত বছরের সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ইন্সপেক্টর সাব্বির মোহাম্মদ সেলিম দায়িত্বভার গ্রহণ করেন।
একটানা প্রায় ১ বছরের মতো তিনি সুনামের সাথে রাঙ্গুনিয়া থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর পর্যায়ক্রমে তাকে জোরারগঞ্জ ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিসাবে পদায়ন করা হয়।
রাঙ্গুনিয়া, জোরারগঞ্জ ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়িত্ব পালন করা কালে ওসি সাব্বির মোহাম্মদ সেলিম নিজ কর্মদক্ষতায় একাধিকবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় রাঙ্গুনিয়া, জোরারগঞ্জ ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতা, নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি সাব্বির মোহাম্মদ সেলিম পুরস্কৃত হন।
ঢাকা জেলার কৃতি সন্তান কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার নতুন ওসি সাব্বির মোহাম্মদ সেলিম পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে চট্টগ্রাম রেঞ্জের চট্টগ্রাম, কুমিল্লা জেলাসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
নতুন ওসি সাব্বির মোহাম্মদ সেলিম ব্রাহ্মণপাড়া থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
খখ/মো মি


