চট্টগ্রামের ফটিকছড়ি থানার নতুন ওসি মোহাম্মদ সেলিম   

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে কুমিল্লার সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সেলিমকে।

thai foods

গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে  চট্টগ্রাম জেলার ফটিকছড় থানায় পদায়ন করা হয়।

একই সাথে ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদকে কক্সবাজার জেলার উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) ওসি মোহাম্মদ সেলিম চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

জুলাই বিপ্লবের পর গত বছর (২০২৪ সাল) কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে প্রথমবারের মতো ইন্সপেক্টর মোহাম্মদ সেলিম দায়িত্বভার গ্রহণ করেন। একটানা প্রায় ১ বছর  মতো সময় তিনি সুনামের সাথে এবং সফলভাবে কুমিল্লার সদর দক্ষিণ থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।

কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় যোগদানের পর ওসি মোহাম্মদ সেলিম এলাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সাফল্যজনক কর্মকাণ্ডের জন্য কুমিল্লা জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হন।

তৎকালীন কুমিল্লা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় কুমিল্লার সদর দক্ষিণ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে চোর-ডাকাত, অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতাসহ নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, মাদক উদ্ধারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি মোহাম্মদ সেলিম একাধিকবার পুরস্কৃত হন।

চাঁদপুর জেলার কৃতি সন্তান ফটিকছড়ি থানার নতুন ওসি মোহাম্মদ সেলিম পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে চট্টগ্রাম রেঞ্জের কুমিল্লা জেলাসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

নতুন ওসি মোহাম্মদ সেলিম ফটিকছড়ি থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

খখ/মো মি

আগে“শরিফ ওসমান হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে”- মেডিকেল বোর্ড
পরেচট্টগ্রামের বাঁশখালী থানার নতুন ওসি খালেদ সাইফুল্লাহ