চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন (৩৮) নামের জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

thai foods

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের দীঘির পাড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত জামাল লেলাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বশরত আলী মিস্ত্রি বাড়ির মো. ইউসুফের ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন নাছির নামে আরেকজন। তিনিও একই এলাকার বাসিন্দা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামাল ও নাছির ইসলামিয়া বাজার থেকে এসে দীঘির পাড়ে দাঁড়ান। এ সময় পেছন থেকে মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই জামাল নিহত হন। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ বলেন, ‘তার (জামাল) বাড়ির কাছের রাস্তার ওপর দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা বলছেন, মোটরসাইকেলে করে এসে সন্ত্রাসীরা জামাল ও নাছিরকে গুলি করে।’

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত জামাল জামায়াতের কর্মী বলে এলাকায় পরিচিত।

খখ/মো মি

আগেচট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপে অলনাইট অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ
পরেতাহসান-রোজার বিয়ে বিচ্ছেদ, এক বছরও টিকলো না তাদের সংসার