চট্টগ্রামের মধ্যম হালিশহর আনন্দবাজারে নালা থেকে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর  বন্দর থানাধীন মধ্যম হালিশহর আনন্দবাজার সাগরপাড় এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

thai foods

সোমবার (১২ জানুয়ারি) সকালে একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে নিহতের পরিচয় পুলিশ শনাক্ত করে জানাতে না পারলেও স্থানীয় একটি সূত্র জানায়, নিহত যুবকের নাম জয়ন্ত দাশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা নালার পাশে একটি বস্তাবন্দি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে বন্দর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে স্থানীয় একটি সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম জয়ন্ত দাশ। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। বর্তমানে তিনি হালিশহর আনন্দবাজার এলাকার আজমিয়া মসজিদের পাশের একটি বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা একজন প্রত্যক্ষদর্শী বলেন, যুবকটিকে হত্যা করে বস্তায় ভরে নালায় ফেলে রাখা হতে পারে।

এবিষয়ে মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. আবদুল গফুর বলেন, নিহত যুবকটি হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে শফিক নাম রাখেন। পরে স্থানীয় এক মুসলিম মেয়েকে বিয়ে করে ১০/১২ বছর এ এলাকায় বসবাস করছিলেন বলে এলাকাবাসীরা জানায়। ময়না তদন্ত রিপোর্টের পর জানা যাবে তার মৃত্যুর কারণ। এ ব্যাপারে ব্যাপক অনুসন্ধান ও তদন্ত চলছে।

খখ/মো মি

আগে‘নিরাপত্তার স্বার্থে’ মোস্তাফিজকে ছাড়াই বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির!
পরেসিএমপির কোতোয়ালি থানার অভিযান: ১২ ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার