সিএমপির কোতোয়ালি থানার অভিযান: ১২ ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপির কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে রাতের আঁধারে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ ডাকাত ও ৭ পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। 

thai foods

এবিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, আসামিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিল।

গ্রেপ্তার পাঁচ ডাকাত হলেন—মো. মিনহাজ (৩৪), মো. রফিক (৩৫), মো. সাকিব (২৫), মো. মিরাজ ফরাজী (২১) ও মো. রিয়াজ (৩০)। পুলিশের জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জানুয়ারি রাত ৮টা ২০ মিনিটে কোতোয়ালী থানা মেরিনার্স রোডে এস আলম বাস ডিপোর বিপরীত পাশে পাকা সড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ওই পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

এছাড়াও একই রাতে কোতোয়ালী থানার একাধিক টিম থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে আরও সাতজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামের মধ্যম হালিশহর আনন্দবাজারে নালা থেকে বস্তাবন্দি যুবকের মরদেহ উদ্ধার
পরে“ইরানের সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রে ২৫% শুল্ক”-ডোনাল্ড ট্রাম্প