আধুনিক, কর্মসংস্থান সমৃদ্ধ ও মানবিক নগর গড়ার অঙ্গীকার চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ফজলুল হকের

ইশতেহার ঘোষণা
Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম-৯ (বাকলিয়া-কোতোয়ালি) আসনে জামায়াতে ইসলামী ও ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক বলেছেন, উন্নয়ন শুধু অবকাঠামোতে সীমাবদ্ধ নয়; মানুষের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদাই প্রকৃত উন্নয়ন। চট্টগ্রাম-৯ আসনকে একটি আধুনিক, কর্মসংস্থান সমৃদ্ধ ও মানবিক নগর জনপদে রূপান্তরের অঙ্গীকার করেন।

thai foods

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় নগরের মেট্রোপলিটন হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে এই ইশতেহার ঘোষণা করা হয়। এসময় তিনি এসব কথা বলেন।

ইশতেহারে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, আধুনিক শিক্ষা ও কর্মসংস্থান, জলাবদ্ধতা নিরসন, আইনশৃঙ্খলা, নারী অধিকার এবং নাগরিক সেবা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ইশতেহার অনুযায়ী, প্রতিটি ওয়ার্ডে আধুনিক কমিউনিটি হেলথ সেন্টার স্থাপন, মা ও শিশু স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ২৪ ঘণ্টার জরুরি চিকিৎসা, স্বল্প খরচে ডায়াগনস্টিক সুবিধা এবং টেলিমেডিসিন ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

শিক্ষা ও কর্মসংস্থান খাতে ডিজিটাল ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি কারিগরি, আইটি ও ভোকেশনাল প্রশিক্ষণ, তরুণদের জন্য এআই সার্টিফিকেশন কোর্স, রোবোটিক্স ট্রেনিং ইনস্টিটিউট, সায়েন্স ক্লাব, পাবলিক লাইব্রেরি, শিক্ষাবৃত্তি ও ক্যারিয়ার কাউন্সেলিং চালুর কথা বলা হয়েছে।

জলাবদ্ধতা নিরসনে ডেটা-ভিত্তিক মাস্টার ড্রেনেজ প্ল্যান বাস্তবায়ন, খাল-নালা পুনঃখনন এবং পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি রয়েছে।

আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা প্রসঙ্গে ইশতেহারে চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, সিসিটিভি নজরদারি ও কমিউনিটি পুলিশিং জোরদারের কথা বলা হয়।

একই সঙ্গে মাদকাসক্ত ও কিশোর গ্যাং সদস্যদের জন্য কাউন্সেলিং ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসনের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।

নারী অধিকার বিষয়ে গার্মেন্টসসহ সব সেক্টরে নিরাপদ কর্মপরিবেশ, সমান কাজে সমান মজুরি, মাতৃত্বকালীন ছুটি, ডে-কেয়ার সুবিধা এবং যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

এছাড়া ন্যায্যমূল্যের বাজার ব্যবস্থা, সিন্ডিকেটমুক্ত বাণিজ্য, দিনমজুর ও হকারদের জন্য পরিকল্পিত ফ্লি মার্কেট, ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা, নিম্নবিত্তদের জন্য আবাসন প্রকল্প, বিশুদ্ধ পানি ও ডিজিটাল নাগরিক সেবা নিশ্চিত করার কথাও ইশতেহারে স্থান পায়।

যোগাযোগ খাতে পরিকল্পিত সড়ক ও ফুটপাত নির্মাণ, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, মাল্টি-লেভেল পার্কিং এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়।

প্রবাসী কল্যাণে ভিসা প্রক্রিয়ায় দালাল নির্মূল, বিদেশগামীদের দক্ষতা ও ভাষা প্রশিক্ষণ এবং অসহায় প্রবাসীদের সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়।

পরিবেশ ও সংস্কৃতি অংশে- বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক চেতনা জোরদারের অঙ্গীকার করা হয়েছে।

খখ/মো মি

 

আগে“সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই”-তারেক রহমান
পরেভোটকেন্দ্রে মুঠোফোন নিতে পারবেন না ভোটাররা