খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টচট্টগ্রামেরগ্রামের হালদা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে চট্টগ্রামের সদরঘাট নৌ থানা পুলিশ।
রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে নদীর চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার বক্করের প্রজেক্ট সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হালদা নদীতে ভাসমান অবস্থায় থাকা ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বয়স আনুমানিক ৪০ বছরের মতো। লাশটি দীর্ঘ সময় পানিতে থাকায় অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়। পরনে কমলা রঙের কামিজ ও পায়জামা ছিল। শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি চান্দগাঁও থানার নারী কনস্টেবল ফারজানার মাধ্যমে ওলট-পালট করে দেখা হয়েছে।
ধারণা করা হচ্ছে, তিনি পানিতে ডুবে মারা যেতে পারেন এবং মৃত্যুর পর তিনি ওই এলাকায় ভেসে আসতে পারেন।
ওসি মিজানুর রহমান আরও জানান, লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পিবিআইয়ের মাধ্যমে লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় চান্দগাঁও থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
খখ/মো মি


