ঐতিহাসিক জয়ে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

thai foods

খাসখবর খেলা ডেস্ক: বাংলাদেশের মাটিতে ধরাশায়ী পাকিস্তান ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে টিম টাইগার্স। এশিয়ার শক্তিশালী দলটির বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়।

thai foods

বুধবার (২০ মে) সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনে ৭৮ রানের জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে মিরপুর টেস্টে টাইগাররা ১০৪ রানের ব্যবধানে জয় পেয়েছিল।

পঞ্চম দিনের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল পাকিস্তান। আগের দিন অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান দলের খাতায় যোগ করেন আরও ৪২ রান, কোনো বিপদ ছাড়াই। দলীয় রান তখন ৩৫৮ এবং জয় থেকে ৭৯ রানের দূরত্বে ছিল পাকিস্তান। তবে পানিপানের বিরতির পরই বদলে যায় ম্যাচের দৃশ্যপট।

প্রথম ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম। তার চমৎকার স্পিন ডেলিভারিতে স্লিপে ক্যাচ দেন সাজিদ খান। ব্যক্তিগত ২৮ রানে ফিরেন তিনি। এই উইকেটের মাধ্যমে টেস্ট ক্যারিয়ারে ১৮তম পাঁচ উইকেট (ফাইফার) পূর্ণ করেন তাইজুল।

পরের ওভারেই গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন শরিফুল ইসলাম। ৯৪ রানে থাকা মোহাম্মদ রিজওয়ানকে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। এরপরই ম্যাচের সমাপ্তি টেনে আনেন তাইজুল। তার বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন খুররাম শেহজাদ (০)। মাত্র ১২ বলের ব্যবধানে শেষ তিন উইকেট হারিয়ে ৩৫৮ রানে থামে পাকিস্তান।

চতুর্থ দিন শেষে প্রায় জয়ের দোরগোড়ায় ছিল বাংলাদেশ। শেষ দিনে তিন উইকেট হাতে নিয়ে খেলতে নামে পাকিস্তান, জয়ের জন্য প্রয়োজন ছিল ১২১ রান। তবে অভিজ্ঞ রিজওয়ান ও সাজিদের জুটি কিছুটা আশা জাগালেও তা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি সফরকারীরা।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন তাইজুল ইসলাম। তিনি ৩৪.২ ওভারে ১২০ রানে ৬ উইকেট নেন। দুটি উইকেট পান নাহিদ রানা, একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

এর আগে প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রান করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান ২৩২ রানে অলআউট হলে ৪৬ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩৯০ রান করলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান। শেষ পর্যন্ত ৩৫৮ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

এই জয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ—লাল-সবুজদের ক্রিকেট ইতিহাসে যা এক নতুন মাইলফলক।

খখ/মো মি

আগেটেস্ট র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে প্রথমবার সাতে বাংলাদেশ
পরে“বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না”-রামিসার বাবা হান্নান মোল্লা