“রিভিউ আবেদনে জনগণের রায়ের প্রতিফলন আশা করি”-আসলাম চৌধুরী

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: আদালতের রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী।

thai foods

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের পর রিটার্নিং কর্মকর্তা সেটি বৈধ ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশনও মনোনয়ন বৈধ রাখে।

বিষয়টি নিয়ে আদালতে রিট হলেও সেটি খারিজ হয়। পরবর্তী সময়ে আপিলের পরও তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এবং জনগণ বিপুল ভোটে তাকে নির্বাচিত করেন।

আসলাম চৌধুরী বলেন, আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো প্রকাশ হয়নি। রায় হাতে পাওয়ার পর আইনগত বিষয়গুলো পর্যালোচনা করে রিভিউ আবেদন করা হবে।

আমাদের বিশ্বাস, রিভিউয়ের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে এবং আমরা ন্যায়বিচার পাব।
বিচার বিভাগের স্বাধীনতার প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, এই ঘটনার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে- এটি স্পষ্ট হয়েছে। আমরা আদালতের প্রতি সম্মান রেখে আইনগত প্রক্রিয়াই অনুসরণ করব।

খখ/মো মি

আগেশেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
পরে“দেশের ৩৮ জেলাতেই কোনো আইসিইউ নেই”- ডা. জুবাইদা রহমান