জরুরি ব্যবহারের অনুমোদন পেলো যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনার সংক্রমণ রোধে দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর এই অনুমোদন দিয়েছে।

thai foods

মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মডার্নার টিকা অনুমোদন দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ জুন টিকাটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মডার্নার টিকা ১৮ বছর বা এর বেশি বয়সীদের দেওয়া যায়। প্রত্যেককে এই টিকার দুই ডোজ করে দিতে হয়। টিকাটির প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। এর সংরক্ষণ তাপমাত্রা -১৫ থেকে -২৫ ডিগ্রি সেলসিয়াস। টিকাটি ব্যবহারের আগে ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ দিন এবং ৮-২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

এর আগে গত শনিবার (২৬ জুন) কোভ্যাক্সের অধীনে বাংলাদেশকে উপহার হিসেবে ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। এক টুইটে তিনি বলেন, সানন্দে ঘোষণা করছি যে বাংলাদেশ খুব শিগগির গাভি (বৈশ্বিক ভ্যাকসিন জোট)-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণের কাছ থেকে ২৫ লাখ ডোজ মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন উপহার পাবে।

খখ/মো মি

আগেজাতীয় সংসদে পাস হলো অর্থ বিল- ২০২১
পরেতুরস্ক প্রবেশে নিষেধাজ্ঞা পেলো বাংলাদেশসহ ছয় দেশ