চট্টগ্রামে শুরু হলো বস্তিভিত্তিক টিকাদান কার্যক্রম

thai foods

খাসখবর মহানগর ডেস্ক➤মহানগরীর ঝাউতলা ছিন্নমূল বস্তিতে টিকা প্রয়োগের মাধ্যমে চট্টগ্রামে শুরু হলো বস্তিভিত্তিক টিকাদান কার্যক্রম। কোনো প্রকার রেজিস্ট্রেশন ছাড়া টিকাদান কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

thai foods

রোববার (২১ নভেম্বর) দুপুর ২ টা থেকে শুরু হয় এ কার্যক্রম, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এইদিন ৫০০ জনকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এছাড়া  সব মিলিয়ে ৩ দিনে প্রায় ২ হাজার জনকে টিকার আওতায় আনা হবে।

ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান গণমাধ্যমকে বলেন, টিকাদান কার্যক্রম শুরু করেছি৷ মানুষের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এ কার্যক্রমে সহায়তা করছেন। আশা করছি সুষ্ঠুভাবে টিকাদান শেষ করতে পারবো।

খখ/মো মি

আগে‘সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠেছে’- প্রধানমন্ত্রী
পরে‘জাপানি দুই কন্যাশিশু বাবার জিম্মায় থাকবেন’- হাইকোর্ট