২৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤২৬ ডিসেম্বর রোববার থেকে চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’। রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে এ উদ্যোগ নেয়া হয়েছে।

thai foods

রোববার (২৬ ডিসেম্বর) কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’।
শনিবার (২৫ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু নাছের জানান, প্রথমে বিআরটিসির ৩০টি ডাবল ডেকার এবং ট্রান্স সিলভা পরিবহনের ২০টি বাসসহ মোট ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু হচ্ছে। তবে আগামী দুই মাসের মধ্যে এই উদ্যোগে মোট ১০০টি বাস যুক্ত হবে। এই রুটে রুট পারমিট ছাড়া কোনও বাস চলতে দেওয়া হবে না।

রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি করপোরেশনের মেয়র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

জানা গেছে, কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় সাড়ে ২৭ কিলোমিটারের রুটে নগর পরিবহনের সবুজ রঙের বাস চলাচল করবে। প্রতি কিলোমিটার পথের যাত্রার জন্য যাত্রীদের ব্যয় করতে হবে দুই টাকা ১৫ পয়সা।

খখ/মো মি

আগেকরোনায় দেশে মোট মৃত্যু ২৮ হাজার ৫৬ জন, ২৪ ঘণ্টায় ১ জন
পরে“মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিই বিএনপির শক্তির একমাত্র উৎস”- ওবায়দুল কাদের