ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক➤ইউক্রেনে রুশ হামলায় মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা একটি প্রস্তাবে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবটি ১৪০ ভোটে পাস হয়েছে।

thai foods

বৃহস্পতিবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের জরুরি অধিবেশন এ ভোটাভুটি হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের উত্থাপন করা প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪০ সদস্যদেশ।

এদিনের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় বাংলাদেশসহ ১৪০ সদস্য দেশ। বিপক্ষে ভোট দেয় পাঁচটি দেশ। আর ভোটদানে বিরত ছিল চীন, পাকিস্তান ও ভারতসহ ৩৮ দেশ।

মধ্যপ্রাচ্যের আলোচিত দুই মার্কিন মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দেওয়া পাঁচ দেশ হলো রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।

এর আগে গত ২ মার্চ ইউক্রেনে হামলা বন্ধে একটি প্রস্তাব পাস করে জাতিসংঘ সাধারণ পরিষদে। ওই সময়ে ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। তবে তখন ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

এই প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাস হলেও তা মানতে বাধ্য নয় রাশিয়া। এর আগেও ২ মার্চ ইউক্রেনে হামলা বন্ধে প্রস্তাব পাস হয় জাতিসংঘের সাধারণ পরিষদে। ওই সময় প্রস্তাবের পক্ষে ১৪১ দেশ ভোট দিলেও বাংলাদেশ ভোটদানে বিরত ছিল।

ওই প্রস্তাবে বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী, সাহায্যকর্মী, সাংবাদিক, হাসপাতাল ও বেসামরিক স্থাপনার সুরক্ষার কথা বলা হয়েছে। একই সঙ্গে অবরুদ্ধ শহরগুলো বিশেষ করে মারিওপোল মুক্ত করার কথা জানানো হয়।

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে একই দিন নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলেছিল রাশিয়া। কিন্তু সেটি গৃহীত হয়নি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। তখন অনেকেই ভেবেছিলেন কিয়েভের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাত করা সম্ভব। তবে বুধবার যখন এই আগ্রাসনের এক মাস পূর্ণ হয়েছে তখন রুশ বাহিনী কার্যত থমকে আছে। অসংখ্য রুশ সেনার প্রাণহানির পরও অবিলম্বে এই যুদ্ধ অবসানের কোনও ইঙ্গিত দৃশ্যত নেই। অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব টের পেতে শুরু করেছে মস্কো। রাশিয়ার ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনকে আরও সামরিক সহযোগিতা দেওয়া নিয়ে এই সপ্তাহে ব্রাসেলস এবং ওয়ারশোতে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার গুরুত্বপূর্ণ মিত্ররা।

ইউক্রেন যুদ্ধের জেরে জ্বালানির মূল্যবৃদ্ধি, খাদ্য সরবরাহ নিয়ে আশঙ্কা, নতুন বিশ্ব ব্যবস্থায় চীন-রাশিয়ার ঘনিষ্ঠতা নিয়ে বিশ্বজুড়ে আর্থিক এবং ভূরাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতেই বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে এই ভোটাভুটি অনুষ্ঠিত হলো। তবে মস্কোর মিত্র হিসেবে পরিচিত চীন এদিন সরাসরি রাশিয়ার পক্ষে ভোট দেওয়ার বদলে ভোট দেওয়া থেকে বিরত ছিল।

প্রসঙ্গত, ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। মস্কোর নির্বিচারে আক্রমণে ইউক্রেনের বেশ কয়েকটি শহর ধ্বংস হয়ে গেছে। রুশ সেনাদের হামলায় এক মাসে বাস্তুচ্যুত হয়েছে অন্তত এক কোটি মানুষ। এর মধ্যে দেশ ছেড়ে পালিয়েছে ৩৬ লাখ।

খখ/মো মি

আগেআজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস
পরে“মানবিক কারণে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছি”-পররাষ্ট্রমন্ত্রী