আইসিসির র‌্যাংকিংয়ে পাকিস্তানকে ফেলে ছয়ে বাংলাদেশ

thai foods

খাসখবর খেলা ডেস্ক➤আইসিসির র‌্যাংকিংয়ে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়া জয়ে এটা সম্ভব হচ্ছে। তবে মঙ্গলবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের পরাজয়ের পর পথটা আরও সহজ হয়ে যায়। বর্তমানে পাকিস্তানকে টপকে ছয়ে উঠে এসেছে টাইগাররা।

thai foods

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে ৮৮ রানের পরাজয় বরণ করতে হয় স্বাগতিক পাকিস্তানকে।

এই হারের কারণে রেটিং পয়েন্টে ৯৩ থেকে ৯২.৫০-এ নেমে এসেছে দলটি। ফলে ৯৩.০৬ রেটিং নিয়ে সাতে থাকা বাংলাদেশ ছয়ে উঠে এসেছে। পাকিস্তান এক ধাপ নেমে সাতে অবস্থান করছে।

সিরিজের বাকি ম্যাচগুলোতে পাকিস্তান পরাজিত হলে দীর্ঘ সময়ের জন্য র‌্যাংকিংয়ে ছয়ে থাকবে সুপার লিগের শীর্ষে থাকা বাংলাদেশ। কিন্তু বাবর আজমের দল যদি একটি ম্যাচও জিতে তাহলে আবার র‌্যাংকিংয়ে এগিয়ে যাবে তারা।

র‌্যাংকিংয়ে সর্বোচ্চ ১২১ রেটিং নিয়ে শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড। ১১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংলিশরা। পাকিস্তানের বিপক্ষে জয়ের ফলে ১ পয়েন্ট বেড়ে ১১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান অস্ট্রেলিয়ার। ১১০ পয়েন্ট নিয়ে চারে ভারত। ১০২ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারা দক্ষিণ আফ্রিকা।

খখ/মো মি

আগে“বিজয়ী হওয়ার পরে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর গলায়ই মালা দিয়েছি”-রাষ্ট্রপতি
পরেঢাকা মাতিয়ে গেলেন অস্কার জয়ী সংগীতশিল্পী এ আর রহমান