করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৮৭৯

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

thai foods

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৩ জন সুস্থ হয়েছে। এই সময়ে ৯ হাজার ৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৬৬শতাংশ। দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৬৫০ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খখ/মো মি

আগে১৬ ডিসেম্বর চালু হবে মেট্রোরেল
পরেফুলকলির মিষ্টিতে মাছি ও দইয়ে তেলাপোকা, দেড় লাখ টাকা জরিমানা