খাসখবর বিনোদন ডেস্কঃ ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা আবারও বিয়ে করেছেন। প্রায় দুই মাস আগেই পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
বরের নাম আশফাকুর রহমান রবিন, পেশায় একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।
বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পূর্ণিমা নিজেই। জানালেন, বছর চার-পাঁচ আগে রবিনের সঙ্গে কাজের সূত্রে পরিচয় ঘটে তার। এরপর আলাপে আলাপে বন্ধুত্ব গড়ে ওঠে। সম্পর্কের কথা তারা পরিবারকে জানান। পরিবারও সম্মতি দেয়। এরপর গত ২৭ মে ঘরোয়া আয়োজনে দুজনের চার হাত এক হয়।
পূর্ণিমা বলেন, ‘দুই পরিবারের ইচ্ছাতেই বিয়েটা হয়েছে, সবাই খুশি। আমার মেয়েসহ সবাইকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করে নিয়েছেন, খুবই আদর করছেন। আমার মা–ও সবাইকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন।’
গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন।
পূর্ণিমা বলেন, ‘আমি রবিনের মধ্যে সব সময় বন্ধুত্ব, বিশ্বাস, শ্রদ্ধাবোধ সবকিছুই পেয়েছি। সেখান থেকেই আমাদের দুজনার সম্পর্ক মজবুত হয়েছে। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’
বিয়ের পরই আমার পরিবারের দুএকজন অসুস্থ ছিল। সে কারণে বিয়ের খবর জানাতে কিছুটা দেরি হয়েছে।’
‘চলতি বছরের শেষে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে’, বলেন পূর্ণিমা।
পূর্ণিমা বলেন, ‘কাজের সূত্রে তার সঙ্গে পরিচয়। ৩ বছরে পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেওয়া-নেওয়া।’
উল্লেখ্য, এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন পূর্ণিমা। ২০১৪ সালে একটি কন্যা সন্তানের মা হন নায়িকা। তবে ফাহাদের সঙ্গে তার বিচ্ছেদ কবে হয়েছে, সেই তথ্য প্রকাশ করেননি পূর্ণিমা। ২০১৮ সালে তাদের বিচ্ছেদের জোর গুঞ্জন ছড়িয়েছিল। তখন অবশ্য গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এ নায়িকা। 
৩ বছর আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়।
খখ/মো মি


