শনিবার চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে শনিবার (২৭ আগস্ট) চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

thai foods

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, শনিবার বিকেল ৪টায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক হাজিরা ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা করার দাবি আন্দোলন করছেন চা-বাগান শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চা-বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধির এই ইস্যুটি সমাধান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি ও পরে ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন চা-শ্রমিকেরা। প্রশাসনের সঙ্গে আলোচনা করে চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও সেটা মানছেন না সাধারণ শ্রমিকেরা।

এদিকে ধর্মঘটের ১৩তম দিনে আজও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সব চা-বাগানে কাজ বন্ধ রয়েছে।

খখ/মো মি

আগেপুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন আইজিপি বেনজীর আহমেদ
পরেটি-১০ লিগে বাংলা টাইগার্সে খেলবেন সাকিব আল হাসান