মাটি হয়ে গেল ১লা বৈশাখ : ভার্চ্যুয়াল উদযাপন হবে বাংলা নববর্ষ

মাটি,১লা বৈশাখ,ভার্চ্যুয়াল, উদযাপন, বাংলা নববর্ষ
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক : এবছরও বাঙালির সার্বজনীন উৎসব ১লা বৈশাখ বাংলা নববর্ষ’ উদযাপন মাটি হয়ে গেল। করোনা মহামারীর সংক্রামক বাড়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশ্য নববর্ষ উদযাপনে বিধিনিষেধ আরোপ করেছে।

thai foods

করোনা পরিস্থিতিতে বাংলা নববর্ষে আয়োজনে কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এর বিপরীতে আয়োজনের জন্য জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে অনলাইন বা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জানানো হয়।

চিঠিতে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনা অনুসরণপূর্বক জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন বা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানানো হলো।

কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবেনা। এরআগে গত বছরও করোনা পরিস্থিতির জন্য ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়নি।

খখ/মো মি

আগেমা-মেয়ের আপত্তিকর দৃশ্য পর্ণসাইটে আপলোডের হুমকি : গ্রেফতার ২
পরেআজ বৃহস্পতিবার থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু