চন্দনাইশে ১ হাজার ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশ এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে।

thai foods

গ্রেপ্তার হওয়া নারী ইয়াবা কারবারির নাম রুমা খাতুন সুবর্ণা (৩২), পিতা-আতিয়ার রহমান, মাতা-মোছা: রুবী খানম, সাং-চাউলিয়া (মহসিন মেম্বার বাড়ী), ৭নং ওয়ার্ড, ১৪নং নরেন্দ্রপুর ইউপি, ডাকঘর-রুপদিয়া, থানা-যশোর সদর, জেলা-যশোর।

এবিষয় টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া রুমা খাতুন সুবর্ণা একজন পেশাদার ইয়াবা কারবারি। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে টিম চন্দনাইশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ৯ ডিসেম্বর ভোর রাত সোয়া ৩টার সময় চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া সড়কে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহি সেন্টমার্টিন বাসের (রেজিঃ নং-ঢাকা-মেট্টো-ব-১২-১০৭৪) অভিযান চালানো হয়। এসময় রুমা খাতুন সুবর্ণা (৩২) নামের এক যাত্রীর শরীরের উপরাংশে বাম পাশে বহনের সময় ১হাজার পিস ইয়াবা ট্য্যবলেট (যার ওজন ১০০(একশত) গ্রাম) জব্দ সহ গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া ১ হাজার পিস ইয়াবা ট্য্যবলেটের ওজন ১০০(একশত) গ্রাম, যার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা।

আসামির বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খখ/মো মি

আগেইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স
পরেস্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা