সদরঘাটে ইয়াবাসহ ধরা পড়লো কক্সবাজারের মাদক কারবারি জয়নাল

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ সিএমপির সদরঘাট থানা পুলিশের হাতে ৫০০ পিস ইয়াবাসহ ধরা পড়লো কক্সবাজারের মাদক কারবারি জয়নাল। সদরঘাট থানাধীন কমার্স কলেজ রোডস্থ ইয়াছিন গলির প্রবেশ মুখে রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

thai foods

গ্রেফতার আসামীর নাম জয়নাল উদ্দিন (২৩), পিতা-মোঃ শাহ আলম, মাতা-নুর জাহান বেগম , স্থায়ী ঠিকানাঃ গ্রাম- পানখালী (পশ্চিম পানখালী,(শাহমিরার বাড়ী), ওয়ার্ড নং-০৪, ইউপি-হ্নীলা, থানা- টেকনাফ, জেলা –কক্সবাজার।

এ বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো খায়রুল ইসলাম। তিনি বলেন, ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া জয়নাল উদ্দিন পেশাদার ইয়াবা কারবারি। তার বিরুদ্ধে টেকনাফ ও কক্সবাজার সদর থানায় অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি রাত পৌনে ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানাধীন কমার্স কলেজ রোডস্থ ইয়াছিন গলির প্রবেশ মুখে রাস্তার উপর হতে আসামী জয়নাল উদ্দিন (২৩)কে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার জয়নাল উদ্দিনের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানায় একটি অস্ত্র ও কক্সবাজার সদর থানায় দুইটি, মাদক মামলা রয়েছে।

এ অভিযানটির নেতৃত্বে ছিলেন
সদরঘাট থানাধীন মাদারবাড়ি ফাঁড়ির ইনচার্জ এসআই রনি তালুকদার।

খখ/মো মি

আগে“স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট হলো স্মার্ট বাংলাদেশের ৪ স্তম্ভ”-প্রধানমন্ত্রী
পরেনতুন কর্মস্থলে বদলি করা হলো ইন্সপেক্টর থেকে পদোন্নতি পাওয়া ৪০ এএসপিকে