চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্ত্রাসী ইমরান হোসেন পারভেজ অস্ত্রসহ গ্রেফতার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সন্ত্রাসী ইমরান হোসেন পারভেজকে (২৪) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

thai foods

২০ জানুয়ারি (শুক্রবার) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ছোট দারোগারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অস্ত্রসহ গ্রেফতার হওয়া পারভেজ সীতাকুন্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুরের ইকবাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ছোট দারোগারহাট সহস্রধারা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সামনের রাস্তায় পারভেজ অস্ত্র বিক্রির জন্য অপেক্ষা করছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করে পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহামেদ।
তিনি বলেন, অস্ত্রসহ গ্রেফতার হওয়া পারভেজ সীতাকুণ্ডের আরেক ত্রাস, সন্ত্রাসী মোহাম্মদ আলীর সেকেন্ড ইন-কমান্ড। তার বিরুদ্ধে চাঁদাবাজি, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মোট ৭টি মামলা আছে। আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

খখ/মো মি

আগেদেশে অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ
পরেতত্ত্বাবধায়ক নিয়ে বিদেশিরাও কিছু বলেনি-ওবায়দুল কাদের