“বাংলাদেশের জন্য আমার সবসময়ই একটা সফট কর্নার ছিল”-চন্ডিকা হাথুরুসিংহে

thai foods

খাসখবর খেলা ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে দ্বিতীয় ইনিংস শুরু করার অপেক্ষায় শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। রাসেল ডোমিঙ্গোর বিদায়ের ওর অনেক জল্পনা-কল্পনার জন্ম দিয়ে শেষমেশ দ্বিতীয় দফায় হাথুরুসিংহকেই টাইগারদের দায়িত্ব তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

thai foods

দ্বিতীয় দফায় বাংলাদেশের দায়িত্ব নিতে সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় আসেন এই লঙ্কান কোচ।

টাইগারদের হয়ে দ্বিতীয় ইনিংস শুরু করার আগে আজ প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন হাথুরুসিংহে। দ্বিতীয়বার সাকিব-তামিমদের দায়িত্ব নেওয়ার বিষয়ে বাংলাদেশের প্রতি তার সফট কর্ণারের কথা উল্লেখ করেন হাথুরু।

হাথুরুসিংহে বলেন, ‘এখান থেকে চলে যাওয়ার পরও বাংলাদেশের ক্রিকেটকে অনুসরণ করছি। সময়ে সময়ে খেলোয়াড় ও কমকর্তাদের সঙ্গে যোগাযোগও ছিল আমার। বাংলাদেশের জন্য আমার সবসময়ই একটা সফট কর্নার ছিল। কারণ এটা আমার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট ছিল। এখানেই ফিরে আসার তাড়না সবসময়ই ছিল।’

নতুন করে আরেকবার বাংলাদেশে ফেরার ইচ্ছা থাকলে সেটি যে এতো দ্রুত হবে টা একবিন্দুও ভাবেননি ‘কড়া হেডমাস্টার’ হাথুরুসিংহে।

নতুন করে ফিরে আসা টাইগারদের এই পুরোনো গুরু বলেন, ‘যদিও ভাবিনি এতো তাড়াতাড়ি আবার বাংলাদেশে ফিরে আসবো। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও যখন বিসিবি সভাপতি ও কিছু কর্মকর্তার সঙ্গে দেখা হলো, তখন কিছু ব্যাপারে কথা হয়েছে আমাদের মধ্যে। এরপর আমারও মনে হয়েছে এটাই সঠিক সময় এখানে ফিরে আসার। সামনে ২০২৩ বিশ্বকাপ আছে, আমার নিউ সাউথ ওয়েলসে সিজনটা একটু দেরি ছিল।।’

দ্বিতীয় মেয়াদে দুই বছরের চুক্তিতে হাথুরুসিংহকে নিয়োগ দিয়েছে বিসিবি। আসন্ন ইংল্যান্ড সিরিজ দিয়েই টাইগারদের হয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবেন হাথুরুসিংহে।

খখ/মো মি

আগে“বিএনপি একুশের ও একাত্তরের চেতনা বিরোধী”-ওবায়দুল কাদের
পরে“বিদেশিদের কাছে তদবির করে ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নেই”-প্রধানমন্ত্রী