চট্টগ্রামের পাহাড়তলীতে বিড়ালছানার লোভ দেখিয়ে শিশু আয়নীকে অপহরণ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোড এলাকায় বিড়ালছানা দেওয়ার লোভ দেখিয়ে আবিদা সুলতানা আয়নী (১০) নামে এক শিশুকে অপহরণ করার অভিযোগে থানাকে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

thai foods

মঙ্গলবার (২৮ মার্চ) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শরমিন জাহানের আদালতে শিশুটির মা বিবি ফাতেমা আবেদন করলে এ আদেশ দেন।

এ ঘটনায় মোহাম্মদ রুবেল নামের স্থানীয় এক তরকারি বিক্রেতাকে আসামি করা হয়েছে। বাদীকে আইনি সহায়তা দিচ্ছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন।

বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ গণমাধ্যমকে বলেন, মামলার আবেদন করা হলে বাদীর বক্তব্য গ্রহণ করেন আদালত। আদালত পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এ অভিযোগটি এজাহার হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, শিশু আবিদা সুলতানা আয়নী নগরীর পাহাড়তলী কাজীর দীঘি সাগরিকা রোড এলাকার একটি বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী। মা পোশাক কারখানায় কাজ করেন।
বাবা একই পেশায় ঢাকায় কর্মরত। গত ২১ মার্চ স্কুলের যাওয়ার পথে তাকে বিড়ালছানা দেওয়ার লোভ দেখিয়ে স্থানীয় তরকারি বিক্রেতা মো. রুবেল অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে গত ৭ দিন যাবত শিশুটি বাসায় ফেরেনি।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। অভিযোগে পাওয়ার পর শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছি। তিনি বলেন, শিশুটির মা-বাবা পৃথক থাকেন। শিশুটি বাসা থেকে বেরিয়ে যেতে সিসিটিভির ফুটেজ দেখা গেছে। সবকিছু মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

খখ/মো মি

আগেচবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৩০ মার্চ
পরেসৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা; নিহত ২২ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি