আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারিয়ে ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

thai foods

খাসখবর খেলা ডেস্ক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়।

thai foods

বৃষ্টি বাধার পর ১৭ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে লিটন দাসের ঝড়ো ফিফটিতে নির্ধারিত ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৭ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় আয়ারল্যান্ড।

লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ ২০২ রানের বড় সংগ্রহ করে। বৃষ্টির কারণে ইনিংস কমে আসে ১৭ ওভারে। লক্ষ্যে নেমে আয়ারল্যান্ড এবার শুরু থেকে নাস্তানাবুদ হয়েছে। তাসকিন আহমেদ ওপেনিং জুটি ভাঙেন। তারপর সাকিব আল হাসানের স্পিন জাদু, ৪৩ রানে নেয় ৬ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেটের দেখা পান বাংলাদেশের অধিনায়ক।

শুরুটা করেছিলেন লিটন দাস ও রনি তালুকদার। টসের পর নেমে আসা ঝড় তারা টেনে এনেছিলেন ইনিংসের শুরুতে। পরে সাকিব আল হাসান-তাওহিদ হৃদয়রা শেষটা করেছিলেন ঠিকঠাক। আইরিশদের ইনিংসের শুরুতে আঘাত হানেন তাসকিন আহমেদ। বাকিটা সাকিব ‘ম্যাজিকের’। একাই লড়াই করা কার্টিস ক্যাম্পার কমিয়েছেন কেবল হারের ব্যবধান।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২০২ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। বাংলাদেশের টি-টোয়েন্টি সবচেয়ে বড় জয় ২০২১ বিশ্বকাপে পাপুয়ানিউগিনির বিপক্ষে, ৮৪ রানে।

ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে আসেন পেসার তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম বলেই পল স্টার্লিংকে আউট করেন তাসকিন। রানের খাতা খোলার আগেই স্লিপে দাঁড়িয়ে থাকা লিটনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান স্টার্লিং। এরপর ক্রিজে আসেন লোরকান টাকার। প্রথম ওভার থেকে ৭ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

এরপর ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে লোরকান টাকারকে আউট করেন সাকিব। দলীয় ৭ রানে ৫ বলে ৬ রান করে আউট হন টাকার। টাকারের বিদায়ের পর ক্রিজে আসেন হ্যারি টেক্টর। এই ওভার থেকে ৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারে দুই ছক্কায় ১৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারে ফের বোলিংয়ে এসে রস অ্যাডায়ারকে বোল্ড করেন সাকিব। দলীয় ২৬ রানে ৫ বলে ৬ রান করে আউট হন রস অ্যাডায়ার। ওভারের শেষ বলে ক্রিজে আসা গ্যারেথ ডেলানিকে আউট করেন সাকিব।

এরপর ষষ্ঠ ওভারে বোলিংয়ে জর্জ ডকরেলের উইকেট তুলে নেন সাকিব। ওভারে শেষ বলে হ্যারি টেক্টরকে আউট করে নিজের ৫ উইকেট তুলে নেন সাকিব। এরপর কার্টিস ক্যাম্পার ও মার্ক অ্যাডায়ার মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে দলীয় ৭৪ রানে মার্ক অ্যাডায়ারকে মার্ক অ্যাডায়ার আউট করেন পেসার হাসান মাহমুদ। ১১ বলে ৬ রান করে সাজঘরে ফিরে যান মার্ক অ্যাডায়ার।

মার্ক অ্যাডায়ারের বিদায়ের পর ক্রিজে আসেন ফিওন হ্যান্ড। ইনিংসের ১৩তম ওভারে বোলিংয়ে এসে ফিওন হ্যান্ডকে আউট করেন তাসকিন। দলীয় ৮৬ রানে ৬ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান হ্যান্ড। অন্যপ্রান্তে সাবলীল ব্যাটিংয়ে ২৯ বলে অর্ধশতক পূরণ করেন কার্টিস ক্যাম্পার। অর্ধশতক পূরণের পরই দলীয় ১১৬ রানে আউট হন কার্টিস ক্যাম্পার। তাকে বোল্ড করে সাজঘরে ফেরান তাসকিন। শেষ পর্যন্ত নির্ধারিত ১৭ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় আয়ারল্যান্ড।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড ১৭ ওভারে ১২৫/৯ (লক্ষ্য ২০৩) (হোয়াইট ২*, হিউম ২০*; ক্যাম্ফার ৫০, হ্যান্ড ২, মা. অ্যাডায়ার ৬, টেক্টর ২২, ডকরেল ২, ডিলানি ৬, র. অ্যাডায়ার ৬, টাকার ৬, স্টার্লিং ০)

বাংলাদেশ ১৭ ওভারে ২০২/৩ (নাজমুল হোসেন শান্ত ২*, সাকিব ৩৮*; লিটন দাস ৮৩, রনি তালুকদার ৪৪, তাওহীদ ২৪)।

খখ/মো মি

আগে“ডাক বিভাগ এখন নাগরিকের ঠিকানায় খতিয়ান ও ম্যাপ পৌঁছে দিচ্ছে”-প্রধানমন্ত্রী
পরেসৌ‌দি‌ আরবে সড়ক দুর্ঘটনা: বাংলা‌দে‌শি‌ মৃ‌তের সংখ্যা বে‌ড়ে ১৮