সৌ‌দি‌ আরবে সড়ক দুর্ঘটনা: বাংলা‌দে‌শি‌ মৃ‌তের সংখ্যা বে‌ড়ে ১৮

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আসির প্রদেশের আকাবা শার নামক এলাকায় সোমবার (২৭ মার্চ) ওমরাহ যাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮-তে দাঁড়িয়েছে। এছাড়া ১৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

thai foods

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাসে মোট যাত্রীর সংখ্যা ছিল ৪৭ এবং এদের মধ্যে বাংলাদেশি ৩৪ জন।

বুধবার (২৯ মার্চ) জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব আরিফুজ্জামান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়ার এ খবর জানান।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) বিকালে আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি একটি সেতুতে বিধ্বস্ত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়। এতে ২২ জন নিহত এবং ২৯ জন আহত হন। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা এবং রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের দল দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই বাসে মোট ৪৭ জন যাত্রীর মধ্যে ৩৪ জনই ছিলেন বাংলাদেশি। দুর্ঘটনায় মোট ২২ জন নিহত এবং তার মধ্যে বাংলাদেশি ৮ জনের পরিচয় নিশ্চিত হওয়ার কথা মঙ্গলবার রাতে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস।

বাস দুর্ঘটনায় নিহত ১৭ বাংলাদেশিরা হলেন-
১। রুকু মিয়া, পিতা: কালা মিয়া, থানা-উপজেলা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া
২। মো. ইমাম হোসাইন রনি, পিতা: মো. আব্দুল লতিফ, থানা-উপজেলা: টঙ্গী, জেলা: গাজীপুর
৩। খাইরুল ইসলাম
৪। মো. রাসেল মোল্লা
৫। মো. নজরুল ইসলাম, পিতা: কাউসার মিয়া, থানা: কোতোয়ালি, জেলা: যশোর
৬। রুহুল আমিন
৭। সবুজ হোসাইন, লক্ষ্মীপুর
৮। মো. হেলাল উদ্দিন, নোয়াখালী
৯। মোহাম্মদ আসিফ, উপজেলা: মহেশখালী, জেলা: কক্সবাজার
১০। শাফাতুল ইসলাম, উপজেলা: মহেশখালী, জেলা: কক্সবাজার
১১। শাহিদুল ইসলাম, পিতা: মো. শরিয়ত উল্লাহ, উপজেলা: সেনবাগ, জেলা: নোয়াখালী
১২। তুষার মজুমদার
১৩। মামুন মিয়া, পিতা: আব্দুল আউয়াল, উপজেলা: মুরাদনগর, জেলা: কুমিল্লা
১৪। মিরাজ হোসাইন
১৫। গিয়াস, পিতা: হামিদ, উপজেলা: দেবিদ্বার, জেলা: কুমিল্লা
১৬। মো. হোসাইন, পিতা: কাদের হোসাইন, উপজেলা: রামু, জেলা: কক্সবাজার
১৭। সাকিব, পিতা: আব্দুল আউয়াল
১৮। রানা মিয়া।

খখ/মো মি

আগেআয়ারল্যান্ডকে ৭৭ রানে হারিয়ে ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের
পরেবাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার