বিএএফ শাহীন কলেজ ছাত্র ইভান হত্যা মামলার আসামি নিলয় গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আসকার বিন তারেক ওরফে ইভান হত্যা মামলার আসামি নিলয় দত্তকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

thai foods

একবছর আগে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন চেরাগি পাহাড় এলাকায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ইভানকে খুন করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নয় আসামিকে গ্রেফতার করা হলো।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদারের নেতৃত্বে একদল পুলিশ
বুধবার (৫ এপ্রিল) রাতে নগরীর হেমসের লেইনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নিলয় দত্ত (২২) চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার বিশ্বনাথ দত্তের ছেলে। তার বাসা নগরীর হেমসেন লেইনে।

পুলিশ জানায়, ২০২২ সালের ২২ এপ্রিল রাতে নগরীর চেরাগি পাহাড়সংলগ্ন রাজাপুকুর লেইনের দয়াময়ী ভবনের সামনে দু’দল কিশোর-তরুণের মারামারির মধ্যে ছুরিকাঘাতে আসকার বিন তারেক ওরফে ইভান (১৮) নামে এক তরুণ খুন হন। ইভান নগরীর বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। বাসা ছিল নগরীর এনায়েত বাজারে। এ ঘটনায় ইভানের বাবা এস এম তারেক বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে কোতোয়লি থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার ‘তথ্যপ্রমাণ পাবার পর নিলয়কে গত (বুধবার) রাতে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আজ (বৃহস্পতিবার) সে মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।’

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদার বলেন, ‘নিলয়ের নাম মামলার এজাহারে ছিল না। ঘটনার সময় সংগ্রহ করা সিসি ক্যামেরার ফুটেজ দেখে মারামারিতে জড়িত এই যুবককে শনাক্ত করা হয়। এই মামলার এজাহারভুক্ত আসামি শচীন দাশকে গত ১৯ মার্চ আমরা গ্রেফতার করি। তার জবানবন্দিতেও নিলয়ের নাম এসেছে।’

খখ/মো মি

আগে“কোনও দলকে ভোটে আনতে বা কারও চাপে কমিশন এমন সিদ্ধান্ত নেয়নি”-সিইসি
পরে“বঙ্গবন্ধুর ভাষণগুলো অমূল্য সম্পদ”-প্রধানমন্ত্রী