পতেঙ্গায় গণধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানা পুলিশ গণধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও ২ লাখ টাকার অর্থদন্ডপ্রাপ্ত আসামি মো. নাঈম উদ্দিনকে গ্রেফতার করেছে।

thai foods

গ্রেফতার আসামি হলেন, পতেঙ্গা থানার চরপাড়া, গনি মাঝির বাড়ীর শাহাব উদ্দিনের ছেলে মোঃ নাঈম উদ্দিন প্রকাশ নয়ন।

এবিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ‘টিম পতেঙ্গা’ গণধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও ২ লাখ টাকার অর্থদন্ডপ্রাপ্ত আসামি মো. নাঈম উদ্দিনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, আজ ১৬ জুন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও ২ লাখ টাকার অর্থদন্ডপ্রাপ্ত আসামি মো. নাঈম উদ্দিন প্রকাশ নয়নকে গ্রেফতার করা হয়। পরে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এ আসামিকে গ্রেফতারী পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

খখ/মো মি

আগেচন্দনাইশে চুরি ও মাদক মামলার সাজাপ্রাপ্ত ২ আসামিসহ গ্রেপ্তার ৪
পরেচট্টগ্রামের মইজ্জার টেকে মারসা পরিবহনের বাসে তল্লাশিতে ১০ কেজি সোনা উদ্ধার, ৪ জন গ্রেপ্তার