চট্টগ্রামের বাঁশখালীতে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন, হত্যাকারি গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে এক বৃদ্ধকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় হত্যাকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

thai foods

মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলার গণ্ডামারা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক (৬২) গণ্ডামারা ৩ নম্বর ওয়ার্ডের মৃত বশির আহমেদের ছেলে।

গ্রেফতার নুরুল আজিজ শিকদার (৫০) একই এলাকার মৃত মুক্তার আহমেদ শিকদারের ছেলে।

এবিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অপারেশন অফিসার এসআই রাজিব কুমার পোদ্দার। তিনি বলেন, চায়ের দোকানে সামান্য কথা কাটাকাটি একপর্যায়ে ছুরিকাঘাতে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার ও ঘাতককে আটক করা হয়েছে।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ‘নিহত ওই বৃদ্ধ (আজিজুল) বাজারে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। পাশ দিয়ে নুরুল গান গেয়ে হেঁটে যাওয়ার সময় আজিজ তাকে উদ্দেশ্য করে বলেন, পুরান পঅলে ভাত ন পার, নয়া পঅল হত্তুন আইসসিদে?’ (পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল কোথা থেকে এসেছে)। এ কথায় ক্ষিপ্ত হয়ে চায়ের দোকান থেকে ছুরি নিয়ে আজিজুলের বুকের বাম পাশে নুরুল ছুরিকাঘাত করে।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে আজিজুলকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ পাঠিয়েছি। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।

খখ/মো মি

আগেচন্দনাইশে ৪০ লিটার চোলাই মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার
পরেডেঙ্গুতে সর্বোচ্চ ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৪ জন