খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: চাঁদের উদ্দেশে পাড়ি দিলো ভারতের চন্দ্রযান-৩। শুক্রবার (১৪ জুলাই) দুপুর ২টা ৩৫ মিনিটে অন্ধ্র প্রদেশের সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে এটি উৎক্ষেপণ করা হয়।
৪০ দিন পর ২৩ বা ২৪ আগস্ট মহাকাশযানটি চাঁদে অবতরণ করতে পারে।
মহাকাশযানটি চাঁদে সফলভাবে অবতরণ করতে পারলে, এ কাজে ভারত হবে চতুর্থ দেশ। এর আগে, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মহাকাশযান সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিল।
এই অভিযান সফল হলে, আমেরিকা, রাশিয়া, চিনের পর ভারতই হবে বিশ্বের চতুর্থ দেশ, যাদের পাঠানো মহাকাশযান চাঁদের বুকে নামবে। আজ শুক্রবার উৎক্ষেপণস্থলে উপস্থিত ছিলেন দেশটির বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী শ্রী জিতেন্দ্র সিংহ।
এলভিএম৩-এম৪ রকেটের পিঠে চেপে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-৩। চার বছর আগে একেবারে শেষমুহূর্তে চন্দ্রযান ২-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চন্দ্রযান ৩-র হাত ধরে আবার সেই স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত।বাহুবলী এলভিএম৩-এম৪ রকেটের পিঠে চেপে চাঁদের পথে পাড়ি দিল চন্দ্রযান-৩। যে মহাকাশযানে অরবিটার, ল্যান্ডার এবং রোভার আছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অগস্ট ল্যান্ডার এবং রোভার অবতরণ করবে। রোভার চাঁদের দক্ষিণ মেরুর কাছে ঘুরে-বেড়িয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাবে।
খখ/মো মি


