১০ হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করলো কোতোয়ালি থানা পুলিশ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার ব্রিজঘাট এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

thai foods

রোববার (২০ আগস্ট) সকালে বিআইডব্লিউটিএ অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর থানার হিঙ্গারপাড়া গ্রামের মো. মধু সরকারের ছেলে মো. শাহীন সরকার (৩৫) ও ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার খোলামোড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. মনির হোসেন (৩৬)।

এবিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালী থানার সাব ইন্সপেক্টর মো. মোমিনুল হাসান।

তিনি জানান, ব্রীজঘাট বিআইডব্লিউটিএ অফিসের সামনে চেকপোস্টে মোটরসাইকেলটি থামানোর নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় কৌশলে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করা হয়েছে।

খখ/মো মি

আগেসিএমপির ২ থানার ওসি রদবদল: পাঁচলাইশে নতুন ওসি সন্তোষ চাকমা, খুলশীতে রুবেল হাওলাদার
পরে“যারা ১৫ ও ২১ আগস্ট ঘটায়, মানুষ পোড়ায়, তাদের প্রতিহত করুন”-তথ্যমন্ত্রী