ডেঙ্গুতে ১দিনে আরও ১৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৮৪ জন

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৮৩৯ জন মারা গেলেন। মৃতদের মধ্যে ১০ জন ঢাকার। সাত জন অন্যান্য বিভাগে অবস্থান করছিলেন।

thai foods

সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ৮৪ জন। আক্রান্তদের মধ্যে ৮৯৪ জন ঢাকার। দুই হাজার ১৯০ জন অন্যান্য বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১০ হাজার ৩২ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই তিন হাজার ৮৬১ জন। বাকি ছয় হাজার ১৭১ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক লাখ ৭০ হাজার ৭৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ছাড়া পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৮৯৭ জন।

খখ/মো মি

আগে“নির্বাচন নিয়ে ডিসিদের আচরণ পক্ষপাতমূলক হোক তা আমরা কোনোভাবেই চাইব না”-সিইসি
পরেচট্টগ্রামে এনজিওর ঋণ শোধে ব্যর্থ রিকশাচালকের আত্মহত্যা