সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী আর নেই

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: প্রবীণ সাংবাদিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য, যায়যায়দিনের ব্যুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরী আর নেই।

thai foods

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) কক্সবাজারে একটি অনুষ্ঠানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে তিনি সন্ধ্যা সাড়ে ছয়টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজা শনিবার (৩০ সেপ্টেম্বর) বাদে জোহর হজরত মিসকিন শাহ (র.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

১৯৭৪ সালে সাংবাদিকতা পেশা শুরু করেন হেলাল উদ্দিন চৌধুরী। তিনি দৈনিক গণকণ্ঠ, দৈনিক আজাদী, দৈনিক সমকালে কাজ করেন। তিনি দৈনিক আজাদীর চিফ রিপোর্টার ও সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন। সর্বশেষ দৈনিক যায়যায়দিন এর চট্টগ্রাম ব্যুরো চিফ হিসাবে দায়িত্ব পালন করেন।

বর্ষীয়ান সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি প্রবীণ এই সাংবাদিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী বলেন, একজন নির্লোভ, সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন হেলাল উদ্দিন চৌধুরী। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পক্ষের আপসহীন কণ্ঠ এই কলমসৈনিক সমাজে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে আমৃত্যু অবদান রেখে গেছেন।

সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদুল আলম,
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। নেতৃবৃন্দ বলেন, একজন নির্লোভ, সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন হেলাল উদ্দিন চৌধুরী। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়।

উল্লেখ্য, প্রয়াত সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দৈনিক আজাদী ইউনিট প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।

খখ/মো মি

আগেগোলপাহাড় মহাশ্মশান কালিবাড়ি কমিটির নতুন সভাপতি হলেন দোদুল দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিষু
পরেচট্টগ্রামে মীরসরাইয়ে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে কিশোর নিহত