“আন্দোলন করবা, আগুন নিয়ে এলে হাত পুড়িয়ে দেব”-ওবায়দুল কাদের

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল নাকি ঢাকা অচল করে দেবে। ঢাকা অচল করতে আসলে জনগণ তাদের অচল করে দেবে। আন্দোলন করবা। আগুন নিয়ে এলে হাত পুড়িয়ে দেব। লাঠি নিয়ে এলে হাত ভেঙে দেব।

thai foods

শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের কাঁচপুর মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ঢাকা অচল করবেন। ঢাকা অচল করতে আসলে জনগণ তাদের অচল করে দেবে। আন্দোলন করবা। আগুন নিয়ে এলে হাত পুড়িয়ে দেব। লাঠি নিয়ে এলে হাত ভেঙে দেব।

তিনি বলেন, খেলা তাহলে হবে। বিএনপির হাতে আর সময় নেই। তাদেরকে ৩৬ দিন সময় দিয়েছি। ৩৬ দিন পার হলে দেখি কার গায়ে কত বল।

তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে উল্লেখ করে কাদেরে বলেন, ফখরুল তত্ত্বাবধায়ক বলতে বলতে শেষ। এগুলো মাথা থেকে নামান। তত্ত্বাবধায়ক সরকার চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। এ তত্ত্বাবধায়ক আর কোনোদিন চোখ মেলবে না। দুই সেলফিতে আপনাদের ঘুম হারাম হয়ে গেছে। ভারতে এক সেলফি, এরপর নিউইয়র্কে আরেক সেলফি। দুই সেলফিতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে।

তিনি বলেন, ফখরুল বলেন- শেখ হাসিনা ঘুরাঘুরি করেন। শেখ হাসিনা কোথায় গেছেন। জি-২০ তে। কী সম্মান নরেন্দ্র মোদি দিয়েছেন! নিউইয়র্কে গিয়েছেন, কী সম্মান পেয়েছেন! শেখ হাসিনাকে নিয়ে আমরা গর্বিত। দেশের প্রয়োজনেই তিনি বাইরে যান। তিনি ব্রাসেলসে যাচ্ছেন আমন্ত্রণে। তিনি যাচ্ছেন দেশের জনগণের জন্য।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ওরা গণতন্ত্রের কী জানে? ওরা জানে মানুষ খুন, লুটপাট, ভোটচুরি। শেখ হাসিনাকে টার্গেট করেছিল বিএনপি। এদের হাতে বাংলাদেশের মানুষ ক্ষমতা আর ফিরিয়ে দেবে না। আপনাদের বলছি বিএনপি থেকে সাবধান।

খখ/মো মি

আগেআওয়ামী লীগ নেতাদের সঙ্গে মার্কিন পর্যবেক্ষক দলের বৈঠক
পরেদেশে স্তন ক্যান্সারে বছরে মারা যাচ্ছে ৮ হাজার নারী