কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে ৩২ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ।

thai foods

শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কর্ণফুলী থানাধীন চর পাথরঘাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড এলাকায় পোর্টল্যান্ড ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এবিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। তবে এখনও পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া অজ্ঞাত মহিলার বয়স আনুমানিক ৩২-৩৩ বছর, লম্বা ৫ ফুট ১ ইঞ্চি। মরদেহের গায়ে কমলা রংয়ের থ্রি কোয়াটার ব্লাউজ ,২ হাতে ২ টি ইমিটেশনের চুড়ি ও ২ কানে ২ টি কানের রিং পরিহত। গলায় ২ টি প্লাস্টিকের মোড়ানো তাবিজ, কোমরে ২ টি তাবিজ পরিহিত অবস্থায় ছিল। চুলের রং কালো, লম্বা আনুমানিক ৬ ইঞ্চি লম্বা। মুখ নাক দিয়ে লালছে তরল পদার্থ নির্গত হয়েছিল।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উক্ত মরদেহ পরিচয় সনাক্তের জন্যে পিবিআই ও সিআইডিকে অবহিত করা হয়েছে।

খখ/মো মি

আগে“হরতালের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা”-ডিএমপি কমিশনার
পরেখুলে দেওয়া হলো ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’