চট্টগ্রামের ইপিজেডে যাত্রী সেজে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকায় যাত্রী সেজে একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।

thai foods

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটেছে।

তবে এতে কোনো হতাহত হয়নি। এর আগে গতকাল সোমবার রাতে নগরের খুলশী থানার দামপাড়া বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছিল দুবৃর্ত্তরা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, সকাল ছয়টার দিকে দুবৃর্ত্তরা একটি লোকাল বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায়। প্রায় আধঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কোন আহত বা নিহত নেই।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হোসাইন জানান, সল্টগোলা ক্রসিং এলাকায় যাত্রী তোলার জন্য একটি লোকাল বাস দাঁড়িয়ে ছিল। যাত্রীবেশে দুইজন উঠে বাসে আগুন দিয়ে দ্রুত নেমে পড়ে বলে চালক জানান। জড়িতদের শনাক্তে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ইপিজেড এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

খখ/মো মি

আগে৮ম ব্যালন ডি’অর জয় করলেন লিওনেল মেসি
পরে“নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই নির্বাচন অনুষ্ঠিত হবে”-সিইসি