২৬ নভেম্বর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: যেভাবে জানা যাবে এইচএসসির ফল

thai foods

খাসখবর শিক্ষা ডেস্ক: আগামী ২৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। রেওয়াজ অনুযায়ী, ওইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল হস্তান্তর করা হবে। এরপর স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন।

thai foods

মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। একই সঙ্গে ২৬ নভেম্বর ফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়।

বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। যেমন- ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে- HSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। সঙ্গে সঙ্গেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে শিক্ষার্থীকে প্রথমে www.educationboardresults.gov.bd-এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থী তার রেজাল্ট শিট দেখতে পাবেন।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে ফলাফল শিট পাবে সেটাও জানিয়েছে শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়েছে, স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ইংরেজি অক্ষরে লেখা রেজাল্ট কর্নারে ক্লিক করতে হবে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর অ্যান্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল শিট ডাউনলোড করা যাবে।

উল্লেখ্য, ২৬ নভেম্বর দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

খখ/মো মি

আগে৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি
পরে“মানবজাতি ও মানবতাকে বাঁচাতে যুদ্ধকে ‘না’ বলুন”- প্রধানমন্ত্রী