এইচএসসি’র ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় কেউ কাঙ্ক্ষিত ফল না পেলে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।

thai foods

সোমবার (২৭ নভেম্বর) থেকে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন শুরু হয়েছে, যা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান বলেন, প্রকাশিত ফলাফলে কেউ সংক্ষুব্ধ বা অসন্তষ্ট হলে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে ঘরে বসেই আবেদন করা যাবে। বোর্ড তার উত্তরপত্র যাচাই-বাছাই করে আবেদন নিষ্পত্তি করবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে ফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়ার বিস্তারিত জানানো হয়েছে।

এতে বলা হয়, শুধুমাত্র টেলিটকের প্রিপেইড নম্বর থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

আবেদন করবেন যেভাবে

প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে।

এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। উদাহারণ: RSC CHI 123456 174 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে কমা দিয়ে সাবজেক্ট কোড এসএমএস করতে হবে। যেমন- 174, 175, 176।
এসএমএস সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ কত টাকা কেটে নেওয়া হবে, তা জানিয়ে একটি ফিরতি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করে রাখতে হবে। এরপর এতে সম্মত হলে আবারও মেসেজ অপশনে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে নিজস্ব মোবাইল নম্বর (যেকোনো অপারেটর) লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

খখ/মো মি

আগে“ভোট দিনে হওয়ার কথা, দিনেই হবে”-ইসি আনিছুর রহমান
পরেলোহাগাড়া থানার সাবেক ওসির বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস: অভিযুক্তর বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ড