খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২টি সাদা বস্তার ভিতর পলিথিন ভর্তি ৫০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ ২ জন মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বাকলিয়া থানাধীন বউ বাজার আহমদুর রহমান সড়ক বাই লেইনস্থ পুরাতন পুলিশ বিট এর সামনে হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মদ ব্যবসায়ীরা হলেন, আব্দুল সবুর (৫৩), অছির আহাম্মেদ প্রঃ অছিউর (৬০)।
এবিষয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব হোসেন জানান,গত ১৩ ডিসেম্বর রাত সাড়ে ১১টার সময় ‘টিম বাকলিয়া’ অভিযান চালিয়ে বউ বাজার আহমদুর রহমান সড়ক বাই লেইনস্থ পুরাতন পুলিশ বিট এর সামনে পাকা রাস্তা থেকে আব্দুল সবুর ও অছির আহাম্মেদকে আটক করে। এসময় তাদের কাছ থেকে
২টি সাদা বস্তার ভিতর পলিথিন ভর্তি ৫০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়।
খখ/মো মি


