খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৭৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ গোলচত্ত্বরের পূর্ব পাশে বাস্তুহারা প্রবেশের মুখে ফুটপাতের উপর ও রাজাখালী ফায়ার সার্ভিস রোডস্থ খান হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়
গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার সদর থানার ৮নং ওয়ার্ডের (এয়ারপোর্টের পাশে) বাসিন্দা মোস্তফা কামালের ছেলে নুর হোসেন (২১) ও চট্টগ্রামের চন্দনাইশ থানার হাশেমপুর গুরা মিয়ার বাড়ীর জাফর আহম্মদের ছেলে মোঃ খলিল প্রঃ খলিলুর রহমান প্রঃ লেদু (৪৫)।
এবিষয়ে বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন জানান, গত ২২ ডিসেম্বর সকাল ও দুপুরে ‘টিম বাকলিয়া’ পৃথক অভিযান চালিয়ে নতুন ব্রীজ গোলচত্ত্বরের পূর্ব পাশে বাস্তুহারা প্রবেশের মুখে ফুটপাতের উপর হতে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং রাজাখালী ফায়ার সার্ভিস রোডস্থ খান হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে ৭৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ কাজে জড়িত থাকার অভিযোগে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক ৩
গত ২০ ডিসেম্বর অপর একটি অভিযানে
জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বাকলিয়া থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নতুনব্রীজ পূর্ব পাড় জাহাঙ্গীরের সিএনজি গ্যারেজের সামনে খালী জায়গার উপর অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ মোঃ নুরুল আলম (২৩), মোঃ সাকিব (২০), মোঃ মিনহাজ (২৩),কে আটক করেছে।
খখ/মো মি


