খ্রিষ্টান ধর্মমতে বিয়ে করলেন আমির খানের মেয়ে ইরা খান

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক: খ্রিষ্টান ধর্মমতে বিয়ে করলেন বলিউড অভিনেতা আমির খানের মেয়ে ইরা খান ও নূপুর শিখর। ১০ জানুয়ারি উদয়পুরে পরিবার, আত্মীয়, বন্ধুদের সামনে বিবাহিত জীবন কাটানোর শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করেই তারা একে অপরকে গভীর ভাবে চুমু খান।

thai foods

ইরা ও নূপুর শিখরের সেই চুমুর ভাইরাল ভিডিওতে আর চার পাঁচজন সাধারণ বাবাদের মতো কাঁদতে দেখা যায় আমির খানকে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অবশেষে সামাজিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিয়ের দিন ইরা পরেছিলেন একটি সাদা গাউন। সঙ্গে তিনি চুলটাকে ক্লিপ দিয়ে বেঁধে বাকিটা খোলা রেখেছিলেন। দারুণ একটি টিয়ারা দিয়ে চুল সাজান তিনি এদিন।

আমির খান এদিন একটি সাদা শার্ট এবং কালো স্যুট পরেছিলেন। একেবারে সামনের সারিতে বসেই মেয়ের বিয়ে দেখেন আমির খান এবং রীনা দত্ত।

অন্যদিকে নতুন বর, নূপুরের পরনে ছিল সাদা রঙের শার্ট এবং ছাই রঙের স্যুট।

এদিন ইরা এবং নূপুরের বিয়েতে এসেছিলেন আমিরের প্রাক্তন দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং তাদের ছেলে আজাদ রাও খান। আমির খানের প্রথম স্ত্রী এবং ইরার মা রীনা দত্তকে এদিন একটি শাড়িতে দেখা যায়।

বিয়ের পর এদিন যুগলকে একসঙ্গে দেখা যায়। ইরা খান ও নূপুর শিখরে জমিয়ে নাচেন বিয়ে সেরেই। বরকে জড়িয়ে ধরে গানের তালে তালে দুলতে দেখা যায় তাকে।

ইরা ও নূপুর ২০২০ সাল থেকে এক অন্যের সঙ্গে চুটিয়ে প্রেম করে গত বছর বাগদান সারেন। এরপর চলতি বছরের ৩ জানুয়ারি আইনি বিয়েও সারেন তারা। তারপর সোজা চলে আসেন উদয়পুর। সেখানেই তাদের বিয়ে হয় সামাজিক ভাবে।

খখ/মো মি

আগে৩৬ জনের মন্ত্রিসভার শপথ আজ
পরেঅভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ে আজ!